শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে মুক্তিযুদ্ধের কিংবদন্তি সাদী’ স্মরণে শোকসভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬
  • ৫৬৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মহান মুক্তিযুদ্ধের কিংবদন্তি সাব-সেক্টর কমান্ডার সাবেক এমপি দেওয়ান মাহবুবুর রব সাদী’ স্মরণে গতকাল সোমবার সকালে নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কর্তৃক শোকসভা অনুষ্টিত হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুর উদ্দিন আহমেদ বীর প্রতীক এর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব রতœদ্বীপ দাশ রাজুর পরিচালনায় মুক্তিযোদ্ধা সংসদ ভবনে অনুষ্টিত শোক সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী পাঠান। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, জেলা বিএনপির সাবেক সভাপতি সফিকুর রহমান পারছু, জেলা সহকারী কমান্ডার এডভোকেট ছালেহ উদ্দিন, জাসদ সভাপতি মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক আব্দুর রউফ, প্রাক্তন চেয়ারম্যান আ.খ.ম ফখরুল ইসলাম কালাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, টিএইচও ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, ডেপুটি কমান্ডার মৌলদ হোসেন কাজল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সন্তান কমান্ডের আহ্বায়ক ফজলুল হক চৌধুরী সেলিম, ইউপি চেয়ারম্যান এডভোকেট জাবিদ আলী, পৌর সভার প্যানেল মেয়র ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বিজয় ভুষন রায়, জাসদের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মাসুদ, মহিলা লীগের সভানেত্রী দিলারা হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাকিল হোসেন প্রমুখ। সভায় বক্তাগণ বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রব সাদী বীর প্রতীক’র স্মৃতিচারণ করে বক্তৃতাকালে নবীগঞ্জে দর্শনার্থী স্থানে এই বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রব সাদী’র নাম করণের দাবী জানান। এরমধ্যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভবন এবং নবীগঞ্জ- আইনগাও রাস্তা বীর মুক্তিযোদ্ধা সাদী’র নাম করণের প্রস্তাব দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com