সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

চা-শ্রমিকদের নিকট সরকারী এম্বুলেন্স হস্তান্তর করলেন এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬
  • ৪৮৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য কেয়া চৌধুরী চেষ্টায় সরকারি অ্যাম্বুলেন্স পেলো চা শ্রমিকরা। চা বাগানের দুর্গম পাহাড়ি এলাকায় শ্রমিকরা অসুস্থ হয়ে পড়লে বহু কষ্টে তাদের হাসপাতাল আনা হয়। এ দুর্ভোগ লাঘবের জন্য কেয়া চৌধুরী এমপির চেষ্টায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম একটি সরকারি অ্যাম্বুলেন্স বরাদ্দ প্রদান করেন। গতকাল সোমবার বেলা ১১টায় নতুন অ্যাম্বুলেন্সটি উদ্বোধন করেন কেয়া চৌধুরী এমপি। এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ বাবুল কুমার দাশ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ দেবপদ রায়, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আবুল হোসেন, ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাশিম, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ইব্রাহিম খা, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, ডাঃ মকলিছুর রহমান, ডাঃ আব্দুল কদ্দুছ, গেবিন্দ্র চন্দ্র, ডাঃ মিতালী, প. প. কর্মকর্তা আব্দুল হামিদ, মধুপুর চা বাগান ব্যবস্থাপক মর্তুজা আহমদ, বৃন্দাবন চা বাগানের মহা ব্যবস্থাপক ফয়েজ আহমদ কুতুবী, দারাগাঁও চা বাগানের মহা ব্যবস্থাপক ফরিদ আহমদ, আমতলী চা বাগানের ব্যবস্থাপক কাজী মাসুদ আহমদ, রামপুর চা বাগানের ব্যবস্থাপক নাহিদ আহমদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com