শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

চুনারুঘাটে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ৫ নভেম্বর, ২০১৬
  • ৫৯৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার লালচাঁন্দ চা বাগানের চা-শ্রমিক দম্পতির রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই দম্পতির আত্মীয়রা বলেছেন, এরা আত্মহত্যা করেছেন। এরা হলেন-জবা মুন্ডা (৩০) ও তার স্বামী অমৃত মুন্ডা (৩৫)। গতকাল শুক্রবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এলাকাবাসী জানান, সকালে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী জবা মুন্ডা সকলের অগোচরে বিষপান করে চটফট করতে শুরু করেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে স্ত্রী জবা মুন্ডার বিষপানের খবর পেয়ে স্বামী অমৃত মুন্ডাও বিষপান করেন। তাকে বাগানের ক্লিনিকে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অমৃত মুন্ডার ভাই স্বপন মুন্ডা বলেন, কি কারণে তারা বিষপান করেছে পরিবারের কেউ জানেন না। এমনকি পরিবারের মধ্যে কোন ঝামেলাও ছিল না। তবে স্বামীর স্ত্রীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া এখনই কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com