শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বাহুবলে ট্রেন ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ ২ ডাকাত গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ৫ নভেম্বর, ২০১৬
  • ৭৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মহাশয়ের বাজারের নিকট রেলক্রসিংয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ দুই আন্তঃজেলা ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
আটক ডাকাতরা হল, উপজেলার হাফিজপুর নোয়াগাঁও গ্রামের আব্দুর রহমানের পুত্র ডাকাত জামাল মিয়া (২৫), দওপাড়া গ্রামের চেরাগ আলীর পুত্র মোশাহিদ মিয়া (২৫)। এ সময় তাদের কাছ থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি, ৪টি মোবাইল, ৪টি রামদা, ১টি কুড়ালসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে তাদের নেতৃত্বে একদল ডাকাত মহাশয়ের বাজার ক্রসিংয়ের নিকট ট্রেন ডাকাতির প্রস্তুতি নেয়। এ সময় গোপন সুত্রে খবর পেয়ে হবিগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমানের নেতৃত্বে একদল ডিবি পুলিশ উপজেলার মহাশয়ের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় অপর ডাকাতরা পালিয়ে যায়।
সহকারি পুলিশ সুপার জানান, ডাকাতির চেষ্টাকালে গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই এলাকায় অভিযান চালাই। এ সময় প্রায় ২০টি ডাকাতি মামলার আসামী জামালসহ দুইজনকে আটক করা হয়। তিনি জানান, জামালের বিরুদ্ধে হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। এছাড়া নারায়নগঞ্জ, ব্রানবাড়িয়াসহ বিভিন্ন জেলায় আরো কয়েকটি ডাকাতির মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com