শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিমের অভিনন্দন

  • আপডেট টাইম শনিবার, ৫ নভেম্বর, ২০১৬
  • ৬২৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ছাত্রদলের নেতৃত্ব ছাত্রদের মাঝে ফিরিয়ে দেয়ার উদ্যোগ স্বাগত জানিয়েছেন হবিগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম। তিনি যুগান্তকারী এ উদ্যোগ গ্রহণ করার জন্য বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংবাদপত্রে প্রদত্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এনামুল হক সেলিম প্রকৃত ছাত্রদের মাঝে হবিগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি দেয়ায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক মোঃ আকরাম উল হাসানকে ধন্যবাদ জানান।
তিনি হবিগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি ইমদাদুল হক ইমরান, সিনিয়র সহ-সভাপতি মোঃ জিল্লুর রহমান জিল্লু, সহ-সভাপতি আরিফ এ রাব্বানী টিটু, সহ-সভাপতি মুখলেছুর রহমান ফসয়ল, হোসাইন মোঃ রফিক, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, হাফিজুল ইসলাম, মহিবুর রহমান শাওন, সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
তিনি বলেন আমার বিশ্বাস, নবগঠিত ছাত্রদলের নেতৃবৃন্দ সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে ছাত্রদলের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে সকল আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com