শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জের বিশিষ্ট সাংবাদিক ফারছু চৌধুরীর ছোট বোনের বিয়ে সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ৫ নভেম্বর, ২০১৬
  • ৬৮৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ লন্ডন প্রবাসী সাংবাদিক ফরছু আহমেদ চৌধুরীরর ছোট বোন মোছাঃ মাহবুবা চৌধুরী রেশমীর বিবাহ সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে কনের পিত্রালয়ে জাঁকজমক পূর্ণভাবে এ বিয়ে সম্পন্ন হয়। মাহবুবা চৌধুরী রেশমী নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ফুটারমাটি (বড় বাড়ীর) বাসিন্দা মৃত শামছুল হক চৌধুরীর কন্যা ও যুক্তরাজ্য নর্থ নর্থ ওয়েষ্ট মিডল্যান্ডস এনটিভি’র ব্যুরো প্রধান ফারছু আহমদ চৌধুরীর ছোট বোন।
গতকাল সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মৃত হাজী ইসহাকুর রহমানের ৪র্থ পুত্র ও ইউনাইটেড সিলেট কালচারাল এসোসিয়েশন মিলান এর সহ-সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম এর সাথে রেশমী চৌধুরীর বিবাহ হয়। উক্ত বিয়ের অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া। উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ উভয় পক্ষের কয়েক শতাধিক আত্মীয় স্বজন। অতিথি হিসেবে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক এম এ আহমদ আজাদ, সাংবাদিক মুরাদ আহমদ, সাবেক কাউন্সিলর রিজভী আহমেদ খালেদ, বিশিষ্ট সমাজ সেবক হাজী আজিজুর রহমান চৌধুরী, যুক্তরাজ্যস্থ বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ছোটন চৌধুরী, সাংবাদিক মোঃ সরওয়ার শিকদার, এম মুজিবুর রহমান, ইউপি সদস্য মোঃ আল আমীন, আবুল কালাম মিঠু, বুলবুল আহমদ, মহিবুর রহমান চৌধুরী তছনু, মিজানুর রহমান সুহেল, শামীনুর রহমান, জাকির হোসেন, গোলাম সারোয়ারসহ উভয় পক্ষের আত্মীয় স্বজনদের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিবর্গ। বার্মিংহাম থেকে নর্থ ওয়েষ্ট এন্ড মিডল্যান্ডস্ এনটিভি’র ব্যুরো প্রধান সিনিয়র সাংবাদিক মোঃ ফারছু আহমদ চৌধুরী এক প্রেসবার্তায় উক্ত বিয়ের অনুষ্টানে উপস্থিত অতিথি এম,পি কেয়া চৌধুরীসহ সাংবাদিক ও সম্মানীত অতিথি বৃন্দকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে নব-দম্পতি’র জন্য সকলের নিকট দোয়া আশির্বাদ কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com