শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে লন্ডন প্রবাসী মঈনুল আমিন বুলবুলের বাড়িতে ডাকাতি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬
  • ৬৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ ইংল্যান্ডের প্রতিষ্ঠিত ব্যবসায়ী মঈনুল আমিন বুলবুল এর নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বেতাপুর গ্রামের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৬ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে গেছে। ডাকাতদলের অস্ত্রের আঘাতে গৃহকর্তা আউশকান্দি স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির সভাপতি সুহুল আমিন গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বেতাপুর গ্রামের ব্যবসায়ী ও লন্ডন প্রবাসী মঈনুল আমিন বুলবুল এর বাড়ীতে ১০/১২ জনের মুখোশধারী একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা বসত ঘরের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে ডাকাতরা লন্ডন প্রবাসী মঈনুল আমিন বুলবুল এর ছোট ভাই ও আউশকান্দি স্কুল এন্ড কলেজের সভাপতি সুহুল আমিনের রুমের দরজা ভেঙ্গে ভেতরে গিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে সবাইকে হাত পা বেধে মারপিঠ করে। ডাকাতদের সাথে দস্তাদস্তি শুরু করলে এক পর্যায়ে ডাকাতদের অস্ত্রের আঘাতে সুহুল আমিন আহত হন। পরে ডাকাতরা ঘরে থাকা নগদ ৩৫/৪০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৬ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ডাকাতির ঘটনায় ওই এলাকায় আতংক বিরাজ করছে। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com