শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

মাধবপুরে মন্দিরের ইট-পাটকেল নিক্ষেপ ও গেইট ভাংচুরের ঘটনায় থানায় মামলা দায়ের ॥ আটক ২

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬
  • ৫৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলা সদরের ঝুলন ও কালি মন্দিরে ইট-পাটকেল নিক্ষেপ ও গেইট ভাংচুরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে থানার এসআই গিয়াস উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে এ মামলাটি দায়ের করেন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ মৌজপুর এলাকা থেকে লাহু মিয়া ও আব্দুল হককে আটক করেছে। অপর দিকে সকালে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ নজরুল ইসলাম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে উপজেলার আইন শৃংখলা স্বাভাবিক রাখতে সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশেষ আইন শৃংখলা কমিটির মিটিং করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, যে ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার হরিনবেড় গ্রামের রসরাজ দাস নামে এক যুবক পবিত্র কাবা শরীফের ছবির উপর শিব মুর্তি স্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যম পেইজবুকে আপলোড করার প্রতিবাদে উপজেলা আহলে সুন্নাতওয়াল জামাত প্রতিবাদ সভা করেন। সভা চলাকালে কিছু যুবক মন্দিরের গেইট ভাংচুর ও ইট-পাটকেল নিক্ষেপ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com