শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

বানিয়াচংয়ে নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ লক্ষাধিক টাকার অবৈধ জাল ধ্বংস ॥ দুই জেলের অর্থদণ্ড

  • আপডেট টাইম রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬
  • ৫৬৮ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে নদীতে অভিযান চালিয়ে ২১শ মিটার কারেন্ট ও কোণা বেড় জাল জব্দ করে আগুনে ধ্বংস করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার সকালে রতœানদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড নুর-এ আলম অভিযান চালান। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. মোহাম্মদ মকসুদুল হক ভূঁইয়া ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, কারেন্ট ও কোণা বেড় জালে উন্মুক্ত রতœানদীতে মাছ ধরার অপরাধে ভাটিপাড়ার ললিত দাশ ও বিষ্ণু দাশ নামে দুই জেলেকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে জব্দকৃত জাল উপজেলা পরিষদ চত্ত্বরে আগুনে পুড়ে ধ্বংস করেন ম্যাজিস্ট্রেট। এদিকে ২১শ মিটার জালের বাজার মূল্য লক্ষাধিক টাকা হবে বলে মৎস্য অফিসের ক্ষেত্রসহকারী হাবিবুর রহমান ও নাইম মিয়া জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com