শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

জাতীয় পার্টি নেতা জালাল উদ্দিন খানের পিতা আলহাজ্ব ইদ্রিছ মিয়ার ইন্তেকাল

  • আপডেট টাইম রবিবার, ২ অক্টোবর, ২০১৬
  • ৬০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খানের পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব খান মোঃ ইদ্রিছ মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। গতকাল শনিবার রাত ৯টার দিকে হবিগঞ্জ সদর হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। জীবদ্দশায় তিনি ৪ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক ছিলেন। তিনি হবিগঞ্জ পিটিআই প্রাইমারী স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।
মরহুমের প্রথম জানাজার নামাজ আজ বাদ যোহর চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদে ও ২য় জানাজার নামাজ দুপুর ২টা ২০ মিনিটে উমেদনগর শাহজালাল (রহঃ) জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, মরহুম খান মোঃ ইদ্রিস মিয়া বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন খান ও মঈন উদ্দিন খানের পিতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com