শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শহরে ওয়ালটনের ফ্রিজ বিস্ফোরণে অগ্নিকান্ড ॥ ৫ লাখ টাকার ক্ষতি

  • আপডেট টাইম শনিবার, ১ অক্টোবর, ২০১৬
  • ৬৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ৩নং পুল পশ্চিম তেঘরিয়া এলাকার আল আমিন স্টোরের ফ্রিজ বিস্ফোরণ হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই প্রতিষ্ঠানের মূল্যবান মালামাল পুড়ে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন দোকান মালিক তৌফিকুল ইসলাম। গতকাল শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। দোকান মালিক জানান, শুক্রবার দোকান বন্ধ করে তিনি বাসায় চলে যান। বিকাল ৩টার দিকে আশেপাশের লোকজন দোকান থেকে ধুয়া বের হতে দেখে আমাকে খবর দেন। এ সময় আশপাশের লোকজন তালা ভেঙ্গে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। দোকান মালিক তৌফিক জানান, ফ্রিজটি কেনার সময় ওয়ালটন শো-রুম থেকে বলা হয়েছে ২৪ ঘন্টা চালু থাকলেও বিকল হবে না। ১২ ঘন্টা চালুতেই ফ্রিজটি বিস্ফোরন ঘটে। এতে করে ফটোস্ট্যাট মেশিনসহ মুল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে তার ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি জানান, ওয়ালটন ফ্রিজ থেকেই এ বিস্ফোরণ হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com