শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

চিকিৎসা নিয়ে এসে পুনঃরায় হাসপাতালে সংঘর্ষ চুনারুঘাটে টসলাইটের আলো চোখে পড়া নিয়ে সংঘর্ষে ১৫ জন আহত

  • আপডেট টাইম বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫০৭ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ টসলাইটের আলো চোখে পড়া নিয়ে চুনারুঘাট উপজেলার লাদিয়া ও হুরপাড়া গ্রামের দুইদল লোকের দু’দফা সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।
আহতরা হলেন, শরীফ মিয়া (৩৫), আব্দুস শহিদ (৫৫), আয়েশা খাতুন (৪০), সুজন মিয়া (১০), সালাউদ্দিন (৩৫), নাজিম উদ্দিন (৩০), আব্দুল্লাহ মিয়া (৫৫), আবু তাহের (৫৫), আলী রাজ (৩০)সহ ১৫ জন আহত হন।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে হুরপাড়া গ্রামের সালাউদ্দিনের টস লাইটের আলো লাদিয়া গ্রামের শরীফ উদ্দিনের চোখে পড়ে। এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ পর্যায়ে সংঘর্ষ হয়। পরে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য লোকেরা এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেন। গুরুতর আহতদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় আবারও উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com