শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বাহুবলে ফরেন রেমিট্যান্স গ্রাহক সমাবেশ শুধু জনতা ব্যাংকের মাধ্যমে ২০ কোটি টাকা দেশে পাঠিয়েছেন প্রবাসীরা

  • আপডেট টাইম রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৭৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের প্রবাসীরা চলতি বছরের ৯ মাসে ২০ কোটি টাকার বেশি রেমিট্যান্স জনতা ব্যাংক বাহুবল শাখার মাধ্যমে দেশে প্রেরণ করেছেন। আগের বছর সর্বমোট ২৬ কোটি টাকার বেশি ফরেন রেমিট্যান্স লেনদেন হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় ওই ব্যাংক শাখায় অনুষ্ঠিত ফরেন রেমিট্যান্স গ্রাহক সমাবেশে বক্তারা এ তথ্য জানান। বক্তারা আরো বলেন, হুন্ডি সহ অন্যান্য বেআইনী পথে বিদেশ থেকে টাকা প্রেরণ মারাত্মক ঝুঁকিপূর্ণ। অনেকেই এ পথে টাকা-পয়সা প্রেরণ করতে গিয়ে নিঃস্ব হয়ে গেছেন। তাই, ঝুঁকিপূর্ণ পথ পরিহার করে ‘ওয়েস্টার্ণ ইউনিয়ন মানিট্রান্সফার’-এর মাধ্যমে ব্যাংকের মাধ্যমে দেশে প্রেরণ করুন। এতে আপনি যেমন নিরাপত্তা পাচ্ছেন, তেমনি দেশের অর্থনীতির চাকা সচল হবে।
শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মকসুদ আলীর সভাপতিত্বে ও অফিসার জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংক হবিগঞ্জ এরিয়া অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ফরেন রেমিট্যান্স ডিপার্টমেন্টের কর্মকর্তা মনিরুল ইসলাম। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জনতা ব্যাংক চুনারুঘাট শাখার ব্যবস্থাপক আব্দুর রকিব, বিশিষ্ট ব্যবসায়ী ইমাম উদ্দিন সরকার, গৌরি রানী ধর, জবেদ আলী, বুলবুল চৌধুরী, সাংবাদিক নূরুল ইসলাম মনি, ক্যাশিয়ার গঙ্গেশ চন্দ্র দাশ ও ফরেন্স রেমিট্যান্স অফিসার প্রদ্যোৎ কুমার রায়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাহাব উদ্দিন। শেষে সেরা গ্রাহকদের পুর®কৃত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com