সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চুনারুঘাটে সংবাদপত্রকর্মীর বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাট ॥ আহত ৫

  • আপডেট টাইম রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৯৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার শিমুলতলা গ্রামে সংবাদপত্রকর্মীর বাড়ি হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে সংবাদপত্রকর্মী মোতাব্বির হোসেন কাজলের পরিবারসহ ৫ জন গুরুতর আহত হয়েছে। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার মধ্য রাতে এ ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, কাজলের বাড়ির নিকট কাছম আলী, জমির আলী, রুবেল, পাভেল ও রাসেলসহ কয়েকজন লোক মাদক সেবন করছিল। এ সময় মোতাব্বির হোসেন কাজল তাদের বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। তর্কবিতর্কের এক পর্যায়ে মাদক সেবীদের হামলায় কাজলের পিতা হাজ্বী মতি মিয়া, রিয়াদ মিয়া, কাউছার মিয়া, রিপা আক্তারসহ কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। পরে আশঙ্কাজনক অবস্থায় হাজ্বী মতি মিয়া ও রিয়াদকে সিলেট প্রেরণ করা হয়। পরবর্তীতে মাদক সেবী ও তাদের আত্মীয় স্বজন উত্তেজিত হয়ে মতলিব মিয়ার বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com