বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে নতুন দেশ গড়ার প্রত্যয়-সৈয়দ ফয়সল এমপি নজরুল বর্ষ উপলক্ষে নবীগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন জিয়াউল আহসান সদস্য সচিব হুমায়ূন কবির গ্রাহক সেবাকে অগ্রাধিকার দিয়ে সম্মিলিত ইসলামি ব্যাংকের যাত্রা শুরু নবীগঞ্জে সাবেক মহিলা কমিশনার ও তার ছেলের বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ নিষিদ্ধ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে যুবলীগ নেতা শাহ্ এমরান গ্রেফতার চুনারুঘাটে প্রবাসীর ড্রাগন বাগানের ফুল ও ফল পচে মরে যাচ্ছে মহাসড়কের নসরতপুরে ট্রাক চাপায় আহত নারীকে উদ্ধার করলো দমকল বাহিনী

মাধবপুরে প্রশাসনের হস্তক্ষেপে ৭ম শ্রেনীর ছাত্রীর বিয়ে পন্ড

  • আপডেট টাইম শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪২৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামে ৭ম শ্রেনীর স্কুল ছাত্রীর বিয়ে পন্ড করে দিয়েছে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নিবার্হী কর্মকর্তা টিনা রানী পাল। শুক্রবার সকালে বিয়ে বাড়ীতে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে এ বিয়ে বন্ধ করে দেন। মানিকপুর গ্রামের ফুল মিয়ার মেয়ে ও ড. মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী খাদিজা বেগম (১৫) এর বিয়ের শুক্রবারে দুপুরে। সে অনুযায়ী বৃহস্পতিবার রাতে খাদিজার গায়ে হলুদ ও বরযাত্রীর জন্য প্যান্ডেল ও আপ্যায়নের সকল প্রস্তুতি গ্রহন করা হয়।
এ খবর পেয়ে বিয়ের কয়েক ঘন্টা আগে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান সাহাবউদ্দিনকে নিয়ে কনে খাদিজার বাড়ীতে হাজির হয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নিবার্হী কর্মকর্তা টিনা রানী পাল। কনের পিতা ফুল মিয়াকে বিয়ে বন্ধ করার নিদের্শ দিয়ে তাদের কাছ থেকে লিখিত অঙ্গিকার নামা নেন।
চেয়ারম্যান জানান, বাঘাসুরা ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্রের দায়িত্বে থাকা ফয়সল আহম্মেদ ৭ হাজার টাকার বিনিময়ে খাদিজার একটি ভূয়া জন্ম নিবন্ধন তৈরী করে দেয় তার অভিভাবককে। আমি বিষয়টি জানতে পেরে রাতে বিয়ে বন্ধ করার জন্য নিদের্শ দিয়েছিলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com