শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

বিএসটিআই লাইসেন্স না থাকায় হবিগঞ্জে রিয়া ও স্বদেশ পানির ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএসটিআইর লাইসেন্স না থাকায় হবিগঞ্জের দু’টি খাবার পানি সরবরাহকারী প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ এ কে এম সাইফুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, হবিগঞ্জ শহরের গার্ণিং পার্ক এলাকায় অবস্থিত স্বদেশ ড্রিংকিং ওয়াটার ও শহরের ৩নং পুল এলাকায় অবস্থিত রিহা ড্রিংকিং ওয়াটার দীর্ঘদিন যাবৎ পানি বোতল জাত করে বাজারে বিক্রি করে আসছে। ওই দু’টি প্রতিষ্টানেরই পানি বিক্রির জন্য বিএসটিআই কোন লাইসেন্স নেই। লাইসেন্স না থাকা সত্বেও ওই দু’টি প্রতিষ্ঠান বিএসটিআই এর মনোগ্রাম ব্যবহার করে আসছে। গতকাল দুপুরে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ এ কে এম সাইফুল ইসলাম ওই দু’টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় ওই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ভ্রাম্যমান আদালতে কোন বৈধ কাগজপত্র প্রদর্শন পারেনি। এ সময় ভ্রাম্যমান আদালত অবৈধভাবে পানি বিক্রির অপরাধে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।
এ ব্যাপারে বিএসটিআই’র হবিগঞ্জের দায়িত্বে নিয়োজিত ফিল্ড অফিসার মিছবাউল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, স্বদেশ ড্রিংকিং ওয়াটার ও রিহা ড্রিংকিং ওয়াটারকে বিএসটিআই এর কোন লাইসেন্স প্রদান করা হয়নি। লাইসেন্স না থাকা সত্বেও বিএসটিআই’র মনোগ্রাম ব্যবহার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তারা অবৈধভাবে মনোগ্রাম ব্যবহার করছে। কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষমতা আমাদের দেয়া হয়নি। আমাদের দায়িত্ব জেলা প্রশাসনকে জানানো। তারা কেন ব্যবস্থা নিচ্ছেন না তা আমার জানা নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com