শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

রিংগনের গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবীতে শহরে বিক্ষোভ

  • আপডেট টাইম শনিবার, ২৭ আগস্ট, ২০১৬
  • ৬০৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য ও হবিগঞ্জ সদর থানা ছাত্রদলের সদস্য সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শাহ্ রাজিব আহমেদ রিংগনকে গ্রেফতারের প্রতিবাদ ও অবিলম্বে তার নিঃর্শত মুক্তির দাবীতে শহরে বিক্ষোভ মিছিল করেছেন সদর থানা ছাত্রদল। গতকাল বিকাল ৪টার দিকে মিছিলটি শহরের শায়েস্তানগর পয়েন্ট থেকে বের হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে এক পথ সভায় মিলিত হয়।
সদর থানার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক লায়েক আলীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম রাব্বি’র পরিচালনায় বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলে নেতা সৈয়দ জনি, ইমন রহমান, মোর্শেদ আলম, পৌর ছাত্রদলের য্গ্মু আহ্বায়ক রাজিব আহমেদ হৃদয়, সাইফুর রহমান তারেক, এহসানুল হক এমরান, মিশু আহমেদ, ইকবাল হোসেন রূকন, আমিরুল ইসলাম বাপ্পি, বদরুদ্দোজা রানা, সৈকত সরকার, রায়হান আহমেদ, শেখ ওসমান গণি রুমি, শাহীন আহমেদ শামীম, সাগর, আফজল, বাবু, শিপন, আরিফ, শাহ সাগর, তুলন প্রমূখ।
সভায় বক্তারা, ছাত্রনেতা শাহ্ রাজিব আহমেদ রিংগনের উপর সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃর্শত মুক্তির দাবী জানান। বক্তারা বলেন, যদি রিংগনকে অবিলম্বে মুক্তি না দেওয়া হয়, তাহলে হবিগঞ্জে দুর্বার আন্দোলন গড়ে তুলা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com