শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

স্ত্রীকে মদ পান করিয়ে বন্ধুদের দিয়ে ধর্ষণ

  • আপডেট টাইম শনিবার, ২৭ আগস্ট, ২০১৬
  • ৫১৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ভারতের এক নারী স্বামীর বিরুদ্ধে দায়ের করা এক অভিযোগে জানিয়েছেন, তার স্বামী তাকে জোরপূর্বক মদ পান করিয়ে তার বন্ধুদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেছেন। বুধবার মহারাষ্ট্রের পুনের হাদাসাপালে এ মামলাটি দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, অভিযোগ অনুযায়ী অভিযুক্ত স্বামীর বয়স ৪০ বছর। ওই নারী যখনই তার স্বামীর দাবি প্রত্যাখ্যান করেন তখনই সে তার শরীরে জ্বলন্ত সিগারেটের ছেঁকা দিত। সে প্রায়ই ওই নারীকে মদ পান করাতে জোর প্রয়োগ করত। মদ পানের পর স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধেই তার সঙ্গে যৌন সম্পর্ক করত সে। এমনকি অনেক ক্ষেত্রে সে তার স্ত্রীকে বন্ধুদের সঙ্গে যৌন সম্পর্ক করতে বাধ্য করত।
পুলিশ ইতিমধ্যে ওই নারী সম্পর্কে অবমাননাকর ভাষা ব্যবহার করায় অভিযুক্ত স্বামীর মা, ভাই ও বোনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এ পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com