শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

জাকের পার্টির সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্টের হবিগঞ্জ জেলা কমিটি গঠন

  • আপডেট টাইম শনিবার, ২৭ আগস্ট, ২০১৬
  • ৬৮৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ জাকের পার্টির সহযোগী সংগঠন সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্টের হবিগঞ্জ জেলা নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় মাধবপুর উপজেলার জগদীশপুর জাকের পার্টির অস্থায়ী কার্যালয়ে মোঃ আব্দুর রউফের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাকের পার্টির কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ উবায়েদ মোল্লা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব বদর উদ্দিন, মাহফুজুর রহমান, শাহ আলম, জাহাঙ্গীর আলম প্রমূখ।
সভায় জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর অনুমোদন প্রাপ্ত জাকের পার্টির সহযোগী সংগঠন সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্টের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি পদে মোঃ আঃ রবকে নিয়োগ পত্র পাঠ এবং ২৫ সদস্য বিশিষ্ট জাকের পার্টির সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্টের হবিগঞ্জ জেলা নতুন কমিটি ঘোষনা করা হয়। কর্মকর্তাগণ হলেন সভাপতি সৈয়দ রশিদুল হাসান সেলিম, সহ-সভাপতি মোঃ সালাউদ্দিন, সহ-সভাপতি মোঃ মাসুক মিয়া, সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ কুদ্দুস মিয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ দুলাল মিয়া, দপ্তর সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন মাষ্টার, কোষাধ্যক্ষ মোঃ বাবুল মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সুজন মিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা রেজিয়া বেগম, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদিকা আলিয়া বেগম, তথ্য বিষয়ক সম্পাদক মোঃ আঃ সুকুর, প্রচার সম্পাদক মোঃ শাবাল মিয়া, যুগ্ম প্রচার সম্পাদক মোঃ সেলিম মিয়া, কার্যকরী সদস্য মোঃ রউফ মিয়া, আঃ সাত্তার, ফরাশ উদ্দিন, দুলাল মিয়া, রোস্তম আলী, ইসা উদ্দিন, মজিদ মিয়া ও মোঃ আঃ রউফ মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com