বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বৈদ্যের বাজার থেকে নাশকাতার অভিযোগে ৯ যুবক আটক ॥ ৭ জনের মুক্তি ॥ ২ জনকে ডিবিতে হস্তান্তর

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬
  • ৫৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজার থেকে নাশকাতার অভিযোগে ৯ জন মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল, মাধবপুর উপজেলার উঠানিয়া গ্রামের আলি হোসেনের পুত্র মোশাহিদ মিয়া (২০), চুনারুঘাট উপজেলার পুরাইকলা গ্রামের নুর মিয়ার পুত্র আমিরুল ইসলাম (১৮), আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের রেজাউল করিমের পুত্র আনোয়ার হোসেন (২০), বাহুবল উপজেলার লামাতাশি গ্রামের ছাদেক মিয়ার পুত্র শফিকুল ইসলাম (১৮), সদর সদর উপজেলার পইল গ্রামের ছামির আলীর পুত্র জাহাঙ্গীর আলম (১৯), চুনারুঘাট উপজেলার ময়নাবাদ গ্রামের শফিকুল ইসলামের পুত্র এনামুল হক (১৯) একই উপজেলার ধারগাও গ্রামের আলাউদ্দিনের পুত্র আকরাম হোসেন (১৮), ফুলবাড়িয়া গ্রামের তনু মিয়ার পুত্র তাহমিদ মিয়া (১৯) ও সদর উপজেলর বনগাও গ্রামের শরিফ আলীর পুত্র আবু বকর (১৮)। গতকাল বুধবার দুপুরে বৈদ্যের বাজার এলাকা থেকে সদর থানার এসআই সানা উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, বৈদ্যের বাজারে হবিগঞ্জ লাখাইয়ের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহিরের জনসভা ছিল। তিনি জন সভায় যোগদানের সময় তাদেরকে জনসভার আশেপাশে মিলিত হয়ে আড্ডা দিতে দেখতে পান। তখন তিনি বিষয়টি পুলিশকে জানালে তারা আটক করে নিয়ে আসে। দিনভর যাচাইবাচাই শেষে রাত ৯ টার সময় ৯ জনের মধ্যে ৭ জনকে ছেড়ে দেয়া হয়। বাকি ২ জন এনামুল হক ও মোশাহিদকে আটক রেখে ছেড়ে দেয়া হয়। এ ব্যাপারে সদর থানার এসআই সানা উল্লাহ জানান, যাচাই বাচাই শেষে ৭ জনের অভিভাবক ও স্কুল মাদ্রাসার শিক্ষক আসায় তাদেরকে জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। বাকী ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com