শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেন লাইনচ্যুত ॥ সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ ৫ ঘণ্টা বন্ধ

  • আপডেট টাইম শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬
  • ৪৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় গতকাল বৃহস্পতিবার সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ প্রায় ৫ঘণ্টা বন্ধ ছিল। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শায়েস্তাগঞ্জ জংশনের কাছে রেলক্রসিংয়ের কাছে লাইনচ্যুতির ঘটনাটি ঘটে।
শায়েস্তাগঞ্জ রেল জংশন মাস্টার মোফাজ্জাল হক জানায়, মালবাহী ট্রেনটি আখাউড়া থেকে সিলেট যাচ্ছিল। চলন্ত অবস্থায় জংশন ছেড়ে রেলক্রসিংয়ের কাছে বিকট শব্দে ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। এতে করে সিলেটের সাথে ঢাকা ও চট্রগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইন চাকা উদ্ধার করার পর বিকেল ৫টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
শায়েস্তাগঞ্জ রেলজংশনের উপসহকারী প্রকৌশলী (পথ) রুহুল আকতার বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com