শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

ধুলিয়াখালে পিতার হামলায় মেয়ে, জামাই ও নাতি আহত

  • আপডেট টাইম শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬
  • ৪৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল গ্রামে পুলিশের সোর্স আব্দুর রাজ্জাক ও তার পুত্র মজিদের হামলায় মেয়ে, জামাই ও নাতি আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনাটি ঘটে। আহত সূত্রে জানা যায়, শহরের আনোয়াপুর গ্রামের ফজলুল হকের পুত্র মাইক্রোবাস চালক তমিজ উদ্দিন মিটু (২৫) প্রায় ৫ বছর পূর্বে প্রেম করে বিয়ে করে ওই গ্রামের মৃত আতাব উল্লাহর পুত্র সদর থানার পুলিশের সোর্স আব্দুর রাজ্জাকের কন্যা রূপা আক্তার (২৪) কে। দাম্পত্য জীবনে তাদেরকে একটি পুত্র সন্তান জন্ম গ্রহন করে। কিন্তু রেজ্জাক এ বিয়েটি মেনে নেয়নি। গতকাল তাদের দাওয়াত করে এনে ওই সময় রাজ্জাক ও তার পুত্র মজিদ জামাই তমিজকে অস্ত্রের মুখে জিম্ম করে একটি ঘরে নিয়ে নির্যাতন করে। এবং তার মেয়েকে তালাক দিতে চাপ সৃষ্টি করে। এ সময় তার স্ত্রী রূপা তাকে বাচাতে এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com