রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বানিয়াচঙ্গের ইকরামে ২ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬
  • ৪৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে শাবানা আক্তার (৩০) নামে ২ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে অভিভাবকদের দাবী তার মুখে বিষ ঢেলে হত্যা করা হয়েছে। সূত্র জানায়, ওই গ্রামের মৃত শামসু মিয়ার কন্যা শাবানার সাথে ৫ বছর আগে বিয়ে হয় একই গ্রামের ইছাক মিয়ার পুত্র তৌহিদ মিয়া (৩৫) এর। সংসার জীবনে তাদের কুল জুড়ে ২টি সন্তান জন্ম গ্রহন করে। জীবিকার তাগিদে তৌহিদ মিয়া ঢাকা চলে যায়।
সম্প্রতি শ্বশুর ইছাক মিয়ার, শাশুরি আনু মালা ও যা জুনু আক্তার যৌতুকের জন্য শাবানার উপর নির্যাতন করে। বিষয়টি শাবানার ভাই জাহাঙ্গীর মিয়াকে মোবাইল ফোনে সে জানায়।
এ ব্যাপারে জাহাঙ্গীর বিচার প্রার্র্থী হলে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। হাসপাতালের জাহাঙ্গীর এ প্রতিনিধি জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে শাবানাকে শ্বশুর-শ্বাশুরি ও যা মারপিট করে তার মুখে বুলেট বিষ ঢেলে দেয়। বিষয়টি ফোনে শাবানা তার ভাইকে জানালে উল্লেখিতরা তার মোবাইল ফোনটি কেড়ে নেয়। সন্ধ্যায় সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে হাসপাতালে শাবানার পাশে স্বামী তৌহিদ মিয়াকে পাওয়া যায়। অন্যরা সবাই পালিয়ে যায়। শাবানার ভাই আরও জানান, উল্লেখিতদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। পুলিশ লাশের সুরতহাল তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com