শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বাহুবলে ৪ শিশু হত্যা মামলার চার্জ গঠনের শুনানী পিছিয়েছে

  • আপডেট টাইম সোমবার, ৮ আগস্ট, ২০১৬
  • ৫২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে আলোচিত চার শিশু হত্যা মামলার চার্জ গঠনের শুনানি পিছিয়েছে। রবিবার দুপুরে এ মামলা হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীনের আদালতে শুনানি হওয়ার কথা ছিল। বিচারক না থাকায় এদিন শুনানি হয়নি। শুনানির তারিখ পরে জানানো হবে বলে আদালত জানান। এর আগে ৪ আগস্ট পলাতক ৩ আসামি উস্তার মিয়া, বেলাল মিয়া ও বাবুল মিয়ার বাড়ি থেকে মালামাল ক্রোক করেছে পুলিশ। ২৫ জুলাই হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীনের আদালতে শুনানি শেষে পলাতক আসামির মালামাল ক্রোক করার আদেশ দেন। ৫ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের প্রাক্তন অফিসার ইনচার্জ (ওসি) মোকতাদির হোসেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম (সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট) কাউছার আলমের আদালতে ৮ জনকে আসামি করে এ মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্র“য়ারি বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের ওয়াহিদ মিয়ার পুত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই আব্দুল আজিজের পুত্র তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার পুত্র মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের পুত্র ইসমাঈল হোসেন (১০) নিখোঁজ হয়। পাঁচ দিন পর ১৭ ফেব্র“য়ারি সকালে গ্রাম থেকে প্রায় ১ কিলোমিটার দূরের ইছারবিল খালের পাশে মাটির নিচ থেকে ওই চার শিশুর লাশ উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com