শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ২২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বিশাল গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার ২৫ এপ্রিল বিকেল সাড়ে ৫ টায় হবিগঞ্জ শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শহরের চৌধুরী বাজার পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে এসে শেষ হয়। এতে আওয়ামী লীগের নেতাকর্মীর পাশাপাশি অংশগ্রহণ করেন শহরের ব্যবসায়ী শুভাকাঙ্ক্ষী সহ বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ। এ সময় মোতাচ্ছিরুল ইসলাম আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে তাকে ভোট প্রদানের আহ্বান জানান। তিনি গত ৫ বছরের মত আগামীতেও উপজেলাবাসীর সেবায় নিয়োজিত থাকবেন। কাউকে সেবা থেকে বঞ্চিত করবেন না। তার প্রতি আবারও আস্থা রাখতে সদর উপজেলা বাসির প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com