সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

চুনারুঘাটে ৪ মাদক পাচারকারীর প্রত্যেককে ৩ মাস করে কারাদন্ড

  • আপডেট টাইম বুধবার, ৩ আগস্ট, ২০১৬
  • ৫৩৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ভ্রাম্যমান আদালত ৪ মাদক পাচারকারীকে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার তনময় ইসলাম মঙ্গলবার সকালে উপজেলার জারুলিয়া এলাকায় এ আদালত পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমান আদালত ও বাল্লা বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাদের স্বীকারোক্তি মোতাবেক ১২০ বোতল ফেনসিডিল ও ২০পিচ ইয়াবা উদ্ধার করেছে। দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার সীমান্ত এলাকার জারুলিয়া গ্রামের উজ্জল মিয়া, আঃ হান্নান, ফারুক মিয়া ও আল আমিন।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে বাল্লা বিজিবি সদস্যরা জারুলিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবি দন্ডপ্রাপ্তদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান নির্বাহী ম্যাজিষ্ট্রেট তনময় ইসলাম। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে চুনারুঘাট থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদক থানায় জমা দেওয়া হবে বলে বিজিবি জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com