রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

হাসপাতালের দেয়াল ভেঙ্গে সরকারি ভূমি দখলের চেষ্টা

  • আপডেট টাইম সোমবার, ২৫ জুলাই, ২০১৬
  • ৪৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের দেয়াল ভেঙ্গে সরকারি জমি দখলের চেষ্টা করছে একদল দুর্বৃত্ত। এ নিয়ে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।
সুত্র জানা যায়, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের নার্স ও ডাক্তারদের কোয়ার্টারের দক্ষিণ পাশে দেয়াল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে কতিপয় লোক ইট, বালু, রডসহ বিল্ডিং তৈরির মালামাল রেখেছে। দেয়াল ভাঙার কারণে হাসপাতাল কোয়ার্টারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কোয়ার্টারগুলোতে অবিবাহিত নার্স ও ডাক্তাররা রয়েছেন। দেয়াল ভাঙার কারণে সন্ধ্যার পরেই ওই স্থান দিয়ে বখাটেদের চলাচল বেড়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নার্স ও ডাক্তার জানান, দেয়ালটি ভাঙ্গা থাকার কারণে বখাটেরা এখানে আড্ডা দেয়। ফলে তাদের চলাফেরায় অসুবিধা হচ্ছে। তারা আরো জানান, সরকারি জমি দখল হয়ে যাচ্ছে কোন প্রতিকার নিচ্ছে না কেউ। এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায় নজিবুশ শহীদ জানান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com