শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

লাখাইয়ে নৌকা ডুবিতে ৩ শিশুসহ একই পরিবারের ৪ জনের মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ২৩ জুলাই, ২০১৬
  • ৭৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে নৌকাডুবিতে ৩ শিশুসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে লাখাই উপজেলার ধলেশ্বরী নদীতে নৌকাডুবির ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, কিশোরগঞ্জের অস্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগীরকান্দি গ্রামের মৃত রমুজ মিয়ার ছেলে হক মিয়া (৪৩), হক মিয়ার ছেলে মুজাহিদ মিয়া (১০) ও মেয়ে জান্নাত আরা (৮) এবং হক মিয়ার ভাতিজা লুপ মিয়ার ছেলে সুরাব মিয়া (৮)। আদমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ফজলুল করিম বাদল জানান, বরাগীরকান্দি গ্রাম থেকে গতকাল শুক্রবার দুপুরে একই পরিবারের সাতজন একটি ইঞ্জিনচালিত নৌকায় লাখাই উপজেলার স্বজনগ্রামে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। নৌকাটি স্বজনগ্রামের নিকটবর্তী পৌছুলে প্রবল স্রোতে ধলেশ্বরী নদীতে ডুবে যায়। এসময় তিনজন সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হলেও অপর চারজন পানিতে ডুবে যান। জীবিত উঠে আসা তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সাজিদুল ইসলাম জানান, এটি হাওরবেষ্টিত এলাকা। এখানে বর্ষায় চলাচলের একমাত্র মাধ্যম নৌকা। তারা পারাপারের সময় নদীতে পানির স্রোত বেশি থাকায় নৌকাটি ডুবে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com