শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

লাখাইয়ে দু’গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬
  • ৫৭৯ বা পড়া হয়েছে

কাজী মিজানুর রহমান ॥ লাখাই উপজেলার মুড়িয়াউক ও ধর্মপুর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৫টা থেকে ৭টা পর্যন্ত এ সংঘর্ষ হয়। আহত সুত্রে জানা যায়, ধর্মপুর মাঠে দরমপুর গ্রামের দুই দলের ফুটবল খেলা ছিল। ওই মাঠে গতকাল মুড়িয়াউক গ্রামের ফুটবল টিমের সদস্যরা খেলতে চাইলে দরমপুর গ্রামের ফুটবল টিমের সাথে তাদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উেেল্লখিত সংখ্যক লোক আহত হয়। গুরুতর আহত অবস্থায় আব্দুল কাইয়ুম (২০), বাহার (২৫), মুখলিছ মিয়া (২৭), তৈয়ব আলী (৫০), মোতাব্বির (৪০), আব্দুল হক (৪০), জাকির (৪০), নুরুল আমিন (৪০) ও কালন (৪৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মাঝে টেটাবিদ্ধ অবস্থায় কাইয়ুম ও বাহারকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। আহতরা জানায়, লাখাই থানায় বারবার ফোন করার পরও কোন পুলিশ ঘটনাস্থলে যায়নি। ফলে সংঘর্ষ বড় আকার ধারণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com