সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

রমজান মাস শ্রেষ্ঠত্ব লাভ করেছে কোরআন নাজিলের কারণে

  • আপডেট টাইম শুক্রবার, ১ জুলাই, ২০১৬
  • ৭৩১ বা পড়া হয়েছে

আজ ২৫ রমজান। মাস গুলোর মধ্যে রমজান শ্রেষ্ঠত্ব লাভ করেছে কোরান নাজিলের কারণে। আল্লাহ্ জাল্লাশানুহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলায়াহি ওয়া সাল্লামকে উদ্দেশ্য করে ইরশাদ করেন এই কিতাব আপনার প্রতি নাজিল করেছি, যাতে আপনি মানুষকে অন্ধকার হতে বের করে আলোতে আনতে পারেন (সূরা ইব্রাহিম ঃ আয়াত-১)। কোরান মজিদ আল্লাহর কালাম যা সংরক্ষিত লওহ্ মাহফুজে। প্রিয় নবী (সাঃ) এর নিকট কোরান মজিদ ওহি আকারে ২৩ বছর ধরে অংশে অংশে নাজিল হয়, যার সূচনা হয় লায়লাতুল কদরে। আল্লাহ জাল্লাশানুহু ইরশাদ করেন, (হে রাসূল) আমি কোরান নাজিল করেছি খন্ড খন্ডভাবে যাতে আপনি তা মানুষের নিকট ক্রমে ক্রমে পাঠ করতে পারেন এবং আমি তা ক্রমশ নাজিল করেছি। (সূরা বনী ইসরাইল ঃ আয়াত ১০৬) আল্লাহ্ জাল্লাশানুহু কোরান মজিদ সম্পর্কে ইরশাদ করেন- আমি এই কিতাব নাজিল করেছি যা কল্যাণময়। সুতরাং এর অনুসরণ কর এবং তাকওয়া অবলম্বন করা (সূরা আন’আম ঃ আয়াত ১৫৫)। এখানে উল্লেখ্য যে, মাহে রমজানের সিয়ামকে আল্লাহ জাল্লাশানুহু ফরজ করেছেন এই জন্য যাতে মানুষ সিয়াম পালনের মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারে। ইলমে তাসাউফে দায়বায়ে হকিকতে কোরান শীর্ষক সবকযোগ্য পীরের নিকট হতে গ্রহণ করে রপ্ত করতে পারলে কোরানের সামগ্রিক আলোয় উদ্ভাসিত হওয়া সম্ভব হয়। যুগশ্রেষ্ঠ সূফী কুতবুল আলম হযরত মাওলানা শাহ সূফী তোয়াজ উদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলায়হি বলেছেন ঃ কোরানের নূর হককে প্রস্ফুটিত সুপ্রতিষ্ঠিত করে, আর বাতিলকে ধ্বংস করে। হাদিস শরীফে আছে, তোমাদের মধ্যে সেই ব্যক্তিই শ্রেষ্ঠ যে কোরান শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়।
কোরান মজিদের প্রতিটি হরফ, আয়াত, সূরা প্রভৃতির জাহিরী অর্থ যেমন আছে তেমনি বাতিনী অর্থও আছে। হাদিস শরীফে আছে যে, কোরানের একটি হরফ তিলাওয়াত করলে ১০টি সওয়াব লাভ করা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com