মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জে কবি ফখর উদ্দিন ঠাকুরের ১১ তম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জুন, ২০১৬
  • ৪৫০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মানবতাবাদী কবি ফখর উদ্দিন ঠাকুরের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বৃহষ্পতিবার এ উপলক্ষে কবির পরিবারবর্গের উদ্যোগে সরকারি শিশু পরিবার, রাজনগর কবরস্থান মসজিদ ও বায়তুল আমান জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া ‘কবি ফখর উদ্দিন ঠাকুর স্মৃতি পরিষদ’-এর উদ্যোগে কবির ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বিশেষ স্মরণিকাও প্রকাশ করা হয়।
উল্লেখ্য, কবি ফখর উদ্দিন ঠাকুর ১৯৪৪ সালের ৩০ নভেম্বর হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার ঠাকুরপাড়ায় জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনেই তাঁর ইংরেজি ভাষায় কবিতা লেখার সূচনা ঘটে। পরে উচ্চশিক্ষার উদ্দেশে ইংল্যান্ড গমনের পরও তা চলমান থাকে। দেশে ফিরে লেখালেখিতে পুরোপুরিভাবে আত্মনিয়োগ করেন। ১৯৭৪ সালে মাধবপুর উপজেলার মেডিক্যাল কলেজ ছাত্রী সায়েরা চৌধুরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০০২ সালে তাঁর কাব্যগ্রন্থ ‘দ্য ভয়েস অব দ্য ইস্ট এন্ড দ্য ওয়েস্ট’ প্রকাশিত হয়। ২০০৫ সালের ২৩ জুন তিনি ইন্তেকাল করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com