বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ফোনের ভয়ঙ্কর রূপ

  • আপডেট টাইম বুধবার, ২২ জুন, ২০১৬
  • ৪৮৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে প্রযুক্তির বিস্ময়কর উপকরণ মোবাইলফোন। নব্বই দশকের শুরু থেকে এই প্রযুক্তির পণ্যটি বাড়তে বাড়তে এখন প্রতিটি মানুষের জীবনে একটি অনুসঙ্গ হয়ে গেছে। প্রযুক্তির বিস্ময়কর এই প্রযুক্তিপণ্যটি স্বাস্থ্যঝুঁকির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মোবাইল ফোন অপব্যবহারে ব্রেইন টিউমার, ক্যান্সারসহ নানাবিধ রোগ দেখা দেয়ার আশংকা রয়েছে। একটানা কথা বলার অভ্যাস ডেকে আনতে পারে মহামারী বিপদ।
মোবাইলফোন ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয় যাবে না। প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে মোবাইল ফোনের সাথে জড়িয়ে গেছে জীবন। অথচ খুব কম মানুষ ধারণা রাখেন আলোড়ন সৃষ্টিকারী প্রযুক্তির আশির্বাদ হাতের মুঠের এই বস্তুটির ক্ষতিকর দিক সম্পর্কে। মোবাইল ফোন ব্যবহার করার সময় ফোন থেকে নির্গত তেজস্ক্রিয় রশ্মি বা রেডিয়েশনের প্রভাব মানবদেহের কোষগুলোর সংস্পর্শে আসে। এতে মস্তিষ্ক এবং দেহের অন্য অংশে প্রভাব পড়ে। তৈরি হয় স্বাস্থ্যঝুঁকি। নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডাঃ প্রাণ গোপাল দত্ত বলেন, টানা ১৫ মিনিট কথা বললে মাথার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ে। বিশ মিনিটে ২ ডিগ্রি। এতে কানে এবং মস্তিস্কে সমস্যা হতে পারে। চিকিৎসকদের পরামর্শ হচ্ছে, টানা ঘন্টার পর ঘন্টা কথা বলা থেকে বিরত থাকা। মোবাইল ব্যবহারের সময় হ্যান্ডসফ্রি রাখা, দূরে রাখা এবং শিশুদের নাগালের বাইরে রাখা।
মোবাইল ফোন অপরিমিত ও অসচেতনভাবে ব্যবহার করতে থাকলে মানবদেহের জন্য ভয়ংকর রূপ নেবে। বিশ্লেষকরা মনে করেন, ব্যবহারের মাত্রা এমনভাবে বৃদ্ধি পেলে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরো মারাত্মকভারে উপস্থাপিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com