শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

চুনারুঘাট উপজেলা পরিষদের বাজেট ঘোষনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬
  • ৪৬৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা পরিষদের ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টায় উপজেলা সভাকক্ষে উপজেলা পরিষদ চেযারম্যান মোঃ আবু তাহের এ বাজেট ঘোষনা করেন। বাজেটে আয় ধরা হয়েছে ১ কোটি ৪৫ লাখ ৭৮ হাজার ৮৭০ টাকা এবং একই পরিমাণ ব্যয় ধরা হয়েছে। এ বাজেটে রাজস্ব আয় ধরা হযেছে ৮৮ লাখ ৬৯ হাজার টাকা এবং উন্নয়ন খাতের আয় ধরা হয়েছে ৫৭ লাখ ৮ হাজার টাকা। বাজেটে পরিবহন ও যোগাযোগ খাতে সবচেযে বেশি বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া সরকারি অনুদান, শিক্ষা ও অবকাঠামো খাতে ব্যয় করা হবে বলে সভায় জানানো হয়।
বাজেট সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিল, সহকারি কমিশনার তন্ময় ইসলাম, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান, কাজী সাফিয়া খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশীষ দেবনাথ, ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলী মাস্টার, আইযূব আলী তালুকদার, এজাজ ঠাকুর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাশ, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আওয়ামীলীগের সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল হাই, আঃ সামাদ মাস্টার, জালাল উদ্দিন, ফকরুল ইসলাম, আমিনুর হকসহ সকল বিভাগীয় কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com