বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ছেলের ডক্টরেটের জন্য অটোরিকশা নিয়ে রাস্তায় মা

  • আপডেট টাইম শনিবার, ১১ জুন, ২০১৬
  • ৫১৬ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ পোয়াবাগান যাবেন? বাঁকুড়া সদরের মাচানতলার মোড়ে দাঁড়ানো অটোরিকশা চালকের দিকে না তাকিয়েই এমন কথা বলেছিলেন গঙ্গা জলঘাটির শ্রীরাম গড়াই। রমণীর কণ্ঠে ‘হা’ শুনে হতবাক। অটোরিকশা চালক মহিলা!
গৃহবধূ সুচিত্রা মুখোপাধ্যায়ের বয়স পঁয়তাল্লিশের কাছাকাছি। বাঁকুড়া শহরের সানবাঁধার এলাকায় মাস দু’য়েক হল অটোরিকশা চালাচ্ছেন। শহরের লোকজন তাকে চেনে ‘পুতুনদি’ বলে। তার ছেলে সদ্য পাঁচমুড়া কলেজে অঙ্কে অনার্সে ভর্তি করিয়েছেন। সুচিত্রার ইচ্ছা ছেলেকে ডক্টরেট করবে। এই লক্ষে পৌঁছে দিতে অটোরিকশা নিয়ে টো-টো করছেন মা। সুচিত্রা জানালেন, ঘরে অভাব থাকায় মাধ্যমিক শ্রেণি পর্যন্ত পড়েছি। নিজের পছন্দে বিয়ে বাঁকুড়া শহরের এক ওষুধের দোকানের কর্মী শান্তি মুখোপাধ্যায়কে। নেমেছিলেন সক্রিয় রাজনীতিতে। ২০০৪ সালে বাঁকুড়া ২ পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ নির্বাচিত হন ফরওয়ার্ড ব্লকের হয়ে। কিন্তু সে দলের মতাদর্শ নিয়ে চলতে অসুবিধা হওয়ায় কয়েক মাসের মধ্যেই পদত্যাগ পত্র জমা দিয়ে বসেন। তা অবশ্য গৃহীত হয়নি।
অটোরিকশা নিয়ে রাস্তায় নামতে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। ছেলে যখন কলেজের দোরগোড়ায়, তখন পারিবারিক আয় হাজার তিনেক টাকা। ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি অটোরিকশা কিনেছিলেন শান্তি বাবু। লোক রেখে তা চালাতে গিয়ে দেখা যায় ততটা টাকা পাওয়া যায় না। সুচিত্রা সিদ্ধান্ত নেন নিজেই অটোরিকশা চালাবেন। কারণ, অটোরিকশা চালাতে গেলে শান্তি বাবুকে চাকরি ছাড়তে হতো। চাঙ্গায় উঠতো ছেলের পড়াশোনা।
সুচিত্রা বলেন, স্বামী-ছেলের মত ছিল না। কিন্তু মেয়ে হয়ে জন্মেছি বলে শুধু রান্নাঘর সামলানোই আমার কাজ নয়। প্রয়োজনে দায়িত্বও নিতে পারি। রোজ সকাল ৭টা নাগাদ অটোরিকশা নিয়ে বেরিয়ে পড়েন। ফিরতে দুপুর। রান্না করে, খেয়ে-খাইয়ে ফের বিকেলে বেরোনো। ফিরতে রাত। এই পরিশ্রমে মাস শেষে আরও তিন হাজার টাকা হাতে আসছে তার। ট্রেন-ট্যাক্সি পেরিয়ে মহিলা পাইলটদের যুদ্ধবিমানও ওড়াতে দেখছে ভারত। বাঁকুড়া শহরও মানিয়ে নিচ্ছে অটোরিকশা চালক সুচিত্রাকে। বাঁকুড়া ই-রিকশা ইউনিয়নের সভাপতি হিরণ চট্টরাজ, শহরের বাসিন্দা লেখিকা মহামায়া মুখোপাধ্যায়, গাড়িচালক বাপি বন্দ্যোপাধ্যায়েরা এক কথায় বলছেন, ‘পুতুনদি পথ দেখাচ্ছেন।’ জেলাশাসক মৌমিতা গোদারা বসুর প্রতিক্রিয়া, ‘সাহস লাগে এমন কাজ করতে। ওকে কুর্নিশ।’ রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্তব্য, ‘মহিলারা সবস্তরে নিজেদের প্রমাণ করছেন। সুচিত্রাদেবীও একজন দৃষ্টান্ত।’
মানছেন ঘরের পুরুষেরাও। শান্তি বাবু বলেন, ‘ও অসুবিধায় পড়বে ভেবে বাধা দিয়েছিলাম। এখন মুখে কুলুপ আমার।’ অভিষেকের উপলব্ধি, ‘পড়া শেষ করেই মায়ের পাশে দাঁড়াব।’ রিকশা বা অন্য অটোরিকশা চালকদের সঙ্গে যাত্রী নিয়ে ঝামেলা, ‘মহিলা বলে উড়ে আসা কটূক্তিতে অস্বস্তি হয় না? সুচিত্রার স্বীকারোক্তি, ‘হয়।’ তবে জুড়ে দিচ্ছেন, ‘গায়ে মাখি না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com