শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

নবীগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ্ নেওয়াজ শ্যালক সহ কারাগারে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ জুন, ২০১৬
  • ৫৬৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মামলার হাজিরা দিতে গিয়ে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ্ নেওয়াজ ও তার শালাকে আটক করেছে আদালত। শাহ্ নেওয়াজ নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমীন রাসেলের পিতা। কায়স্থ গ্রামের লন্ডন প্রবাসীর কোটি টাকার বাড়ি দখলের ঘটনায় কেয়ার টেকার জিতু মিয়ার দায়ের করা মামলায় গতকাল সোমবার আদালতে হাজিরা দিতে গেলে আদালতের বিজ্ঞ বিচারক শাহ্ নেওয়াজ ও তার শালা মামুন মিয়ার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। শাহ নেওয়াজ এবারের ৫ম ধাপের ইউপি নির্বাচনেও চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করে পরাজীত হন।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহনেওয়াজ ও অপর পক্ষ তারই আপন চাচাতো ভাই জিতু মিয়া মেম্বার গংরা। তাদের মধ্যে কোটি টাকা মূল্যের একটি বাড়ি ও বসত ঘর নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ২০১৪ সালের ডিসেম্বর মাসের ৩০ তারিখ সন্ধ্যায় শাহ্ নেওয়াজ, রাসেল ও তাদের লোকজন ঘরটি দখলের চেষ্টা করলে বসত ঘরে থাকা জিতু মিয়ার পরিবারের লোকজন বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে রাসেল ও তার লোকজন বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছুড়ে ঘরটি দখলে নেয়। দখল করার সময় বাধা দিলে প্রতিপক্ষের ছুড়া গুলিতে আহত হয়েছেন ৭ জন। এ ঘটনায় জিতু মিয়া বাদি হয়ে ৩১ ডিসেম্বর হবিগঞ্জ কোর্টে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামীরা পলাতক ছিলো, নিয়মিত হাজিরা দেননি। গতকাল সোমবার এ মামলার হাজিরা দিলে আদালতে যান শাহ নেওয়াজ ও তার শালা মামুন মিয়া। মামলাটি দীর্ঘ শুনানির পর আদালতের বিজ্ঞ বিচারক নিশাত সুলতানা জামিন না মঞ্জুর করে ২জনকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com