মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

নিজামপুরে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম সোমবার, ৬ জুন, ২০১৬
  • ৫৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামে সময় মতো হালচাষ না করার জের ধরে দুই দলের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সংঘর্ষ হয়। সংঘর্ষে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করা হয়।
আহত সুত্রে জানা যায়, ৩/৪ দিন আগে ওই গ্রামের জাবেদ আলীর পুত্র আক্তার মিয়া তার জমিতে একই গ্রামের আলতাব আলীর পুত্র নুরুল ইসলামকে হালচাষ করার জন্য বলে। কিন্তু নির্বাচনের প্রচারণায় ব্যস্ত থাকায় নুরুল ইসলাম অপাগতা প্রকাশ করে। এরই জের ধরে তাদের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে গতকাল রবিবার সকালে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় নোয়াব আলী (৪৫), ছোরাব আলী (২০), নুরুল মিয়া (১৮), হেলেনা (২৫), শাহেনা (২০), কিতাব আলী (৪০), জিতু মিয়া (৩৫), মোহাম্মদ আলী (৭০), লিয়াকত আলী (৪০), আক্তার হোসেন (২৫), মোস্তফা আলী (২৫), রতন মিয়া (২২), অনু মিয়া (১৮), লকু মিয়া (১৭), মোজাম্মেল (২০), জাবেদ আলী (৫০), জুহুর আলী (৪০) ও আলতাব আলী (৪০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com