শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

কুর্শি ইউপির চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাছিত চৌধুরীর আনারাস মার্কার সমর্থনে বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬
  • ৬৪৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল বাছিত চৌধুরীর আনারাস মার্কার সমর্থনে গতকাল বিকালে স্থানীয় বাংলা বাজারে বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। কুর্শি গ্রামের বিশিষ্ঠ মুরুব্বী ও সমাজ সেবক মোঃ হাবিুবর রহমান চৌধুরী রানার সভাপতিত্বে ও জাতীয় পার্টি নেতা শেখ মোঃ শামছুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় এতে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক শাহ্ আবুল খায়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, বাহুবল উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ, জাতীয় পার্টি নেতা নুরুল হক তুহিন, সরোয়ার শিকদার, আফজল মিয়া, কুর্শি গ্রামের বিশিষ্ঠ মুরুব্বী দিলকাছ মিয়া, তাহিরপুর গ্রামের বিশিষ্ঠ মুরুব্বী ক্বারী আব্দুর রউফ চৌধুরী, সাদুল্লাপুর গ্রামের বিশিষ্ঠ মুরুব্বী ক্বারী আব্দুছ সালাম, মোতজিলপুর গ্রামের বিশিষ্ঠ মুরুব্বী মোঃ মাহমুদ মিয়া, কুর্শি গ্রামের মতিউর রহমান চৌধুরী মতি, মোজাই মিয়া প্রমুখ। সভায় বক্তাগন উন্নয়ন ও কুর্শি ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে তরুণ সমাজ সেবক ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল বাছিত চৌধুরী-র আনারাস মার্কায় দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান। উক্ত সভায় কুর্শি ইউনিয়নের বিভিন্ন গ্রামের যুবক ও মুরুব্বীয়ান সহ হাজারো জনতার সমাগম ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com