শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

দুলাশাহ বাড়ী দখল নিয়ে ভাই-বোনে বিরোধ ॥ প্রধান খাদেম আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ মে, ২০১৬
  • ৬৫২ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের নাতিরাবাদ দুলা শাহ মাজারে বাড়ীর দাবীদার ভাই-বোনের মাঝে বিরোধ চরমে উটেছে। যা যে কোন সময় সংঘর্ষে রূপ নিতে পারে। পুলিশ ঘটনাস্থল থেকে ওই মাজারের প্রধান খাদেম আনোয়ার শাহ (৩৫) কে আটক করেছে। তিনি ওই এলাকার মৃত আব্দুল করিমের পুত্র। গতকাল সোমবার দুপুরে এ ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, আনোয়ার শাহর পিতা মারা যাবার পর বাড়ী নিয়ে আনোয়ার ও তার বড় বোন শাবানার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শাবানা আক্তার স্বামী সন্তান নিয়ে ঢাকায় বসবাস করছেন। সম্প্রতি তিনি বাড়ীতে আসেন।
গতকাল ওই সময় আনোয়ার শাহ ও শাবানা আক্তারের মাঝে বাড়ীর দাবীদার নিয়ে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন মারমুখি হয়ে উঠে।
খবর পেয়ে সদর থানার এসআই রাজ কুমারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনোয়ারকে আটক করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com