রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শহরে উত্তর শ্যামলী এলাকায় চুরি-ডাকাতির বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬
  • ৫৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে উত্তর শ্যামলী এলাকায় চুরি-ডাকাতির বিরুদ্ধে ফুসে উঠেছে এলাকাবাসী। এ নিয়ে গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় এলাকাবাসীর উদ্যোগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন প্রফেসর মুজিবুর রহমান। সভা পরিচালনা করেন এডঃ লুৎফুর রহমান তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন, এডঃ নুরুল ইসলাম, বিশিষ্ট মুরুব্বী আবু ছালেহ, হাজী কামাল আহমেদসহ এলাকার বিশিষ্ট মুরুব্বিয়ানগণ।
সভায় বক্তারা বলেন, ১ সপ্তাহের ভেতরে ওই এলাকায় ২টি ডাকাতি ও বেশ কয়েকটি চুরির ঘটনা সংঘটিত হেেছ। আইন শৃংখলা বাহিনীকে বারবার বলার পরও তারা কোন পদক্ষেপ নিচ্ছেন না। ভবিষ্যতে এ রকম ঘটনা ঘটলে এর দায়ভার পুলিশকেই নিতে হবে। তারা আরো বলেন, মানুষের জানমালের নিরাপত্তা দেবে পুলিশ। কিন্তু পুলিশই যদি নিরাপত্তা দিতে না পারে, তাহলে  কে দেবে। উত্তর শ্যামলী শহরের একটি প্রাণকেন্দ্র এলাকা। এখানে গণগণ ডাকাতি হওয়ায় মানুষ আতংকে বাস করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com