রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে পুত্রের হাতে পিতা খুন মামা শ্বশুরসহ ঘাতক পুত্র আটক

  • আপডেট টাইম বুধবার, ১১ মে, ২০১৬
  • ৬২৩ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে পুত্রের হাতে প্রাণ দিতে হয়েছে পিতাকে। দুই পুত্রের ঝগড়া থামাতে গিয়েই পিতাকে নির্মম পরিণতি ভোগ করতে হল। অবশ্য খুনী পুত্র ও পুত্রের মামা শ্বশুরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। হতভাগ্য পিতার নাম আমজাদ উল্লাহ (৬০)। তার বাড়ি করগাঁও ইউপির মিল্লিক গ্রামে। তিনি নবীগঞ্জ পৌর এলাকার কলেজ রোড এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে দীর্ঘ দিন ধরে স্বপরিবারে বসবাস করে আসছিলেন। ঘাতক পুত্রের নাম আসদ আলী। সে তার বাবা থেকে পৃথক বসবাস করত। সে বাবার বড় ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনাটি ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বড় ছেলে আসদ আলী তার মামা শ্বশুর ইসলাম উদ্দিনকে সাথে নিয়ে বাবার বাসায় আসে। এ সময় একটি টেবিল নিয়ে ছোট ভাই শাহেদ আলীর সাথে আসদ আলীর বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় পিতা আমজদ উল্লাহ তাদের দাঙ্গা থামনোর চেষ্টা করেন এবং বড় ছেলে আসদ আলীকে শাসান। এতে ক্ষিপ্ত হয়ে  আসদ আলী ও তার মামা শ্বশুর ইসলাম উদ্দিন মিলে আমজদ উল্লাহকে বেদড়ক লাঠিপেটা করেন। এতে ঘটনাস্থলেই আমজদ উল্লাহর মৃত্যু ঘটে। এ সময় ঘাতকরা মৃত্যু নিশ্চিত ভেবে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে স্থানীয় লোকজন দৌড়াইয়া তাদেরকে আটক করে। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com