বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সূর্য ডুবলেই ‘পাথর’ হয়ে যায় এই বাচ্চা দুটি

  • আপডেট টাইম শনিবার, ৭ মে, ২০১৬
  • ৫৮২ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ পৃথিবীতে এমন অনেক ফুল আছে যারা সূর্যের আলোয় বেঁচে থাকে আর রাতের অন্ধকার ঘনালেই শেষ। পরের দিন ভোরের আলো ফুটতেই আবার জেগে ওঠে তারা। কখনও ভেবে দেখেছেন মানুষ যদি এমন হয়? যতক্ষণ সূর্যের আলো ততক্ষণ সে স্বাভাবিক কিন্তু সূর্য ডুবতেই মানুষ পরিণত হয় পাথরে। সে নড়াচড়া করে না, কথা বলে না, খাওয়া-দাওয়া করে করে না, এমনকি চোখ খুলে তাকাতেও পারে না। ফের সেই মানুষ জেগে ওঠে পরের দিনের ভোরের সঙ্গে।
ভাবছেন এ বোধহয় আরব্যরজনীর কোনও গল্প। না, কোনও গল্প নয়, ঘোর বাস্তব। পাকিস্তানে সন্ধান মিলেছে এই ‘সোলার কিড’দের। কোয়াত্তা গ্রামের বাসিন্দা মহম্মদ হাসিম। তাঁর দুই ছেলে। একজনের বয়স ৭ অন্যজন ১৩। অদ্ভূতভাবেই এই বাচ্চা দুটির জীবন সূর্যের ওপর নির্ভরশীল। যতক্ষণ আকাশে সূর্য আছে ততক্ষণ এরা স্বাভাবিক। আর পাঁচটা সাধারণ বাচ্চার মতো খাওয়া-দাওয়া, পড়াশোনা, খেলাধুলো সবই করে। কিন্তু সূর্য ডুবলেই এদের সব ক্ষমতা শেষ হয়ে যায়। এরা তখন হয়ে যায় পাথরের মতো স্থির। চলাফেরা, কথা বলা, খাওয়া-দাওয়া কিছুই আর করতে পারে না। এমনকি চোখ খুলে তাকাতেও পারে না। সূর্য উঠলেই ফের স্বাভাবিক এই দুই ভাই।
কিন্তু কেন এমন হয়? সূর্য ডুবলে কেন অচল হয়ে যায় সোলার কিডস? ডাক্তাররাও হতবাক। তাদের চিকিৎসাবিদ্যা এখনো পর্যন্ত এর কোনও ব্যাখ্যা দিতে পারেননি। তবে চিকিৎসা চলছে, চলছে নানারকম পরীক্ষা নিরীক্ষা। দুই ভাইয়ের রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠান হয়েছে বিদেশে। কিন্তু আদৌ এরা কোনও দিন সুস্থ জীবনযাপন করতে পারবে কিনা, সে প্রশ্নের জবাব এখনো চিকিৎসকদের কাছে নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com