মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

সিরিয়ায় শরণার্থী ক্যাম্পে বিমান হামলা ॥ নিহত ৩০

  • আপডেট টাইম শনিবার, ৭ মে, ২০১৬
  • ৫৭৭ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার ইদলিব প্রদেশের একটি শরণার্থী ক্যাম্পে বিমান হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বহু মানুষ। স্থানীয় সময় বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, হামলায় হতাহত ব্যক্তিদের মধ্যে অনেক শিশু রয়েছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, রাশিয়া নাকি সিরিয়া এ বিমান হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও থেকে দেখা যায়, শরণার্থী ক্যাম্পের তাঁবুতে আগুন জ্বলছে। হামলায় বিধ্বস্ত ভবনের নিচে আটকা পড়েছেন শরণার্থীরা। আর ঘটনাস্থলে আগুন নেভাতে ব্যস্ত উদ্ধারকর্মীরা। আল জাজিরার খবরে বলা হয়, বৃহস্পতিবারের হামলাটি ছিল বেসামরিক লোকজনের ওপর চালানো সর্বশেষ নৃশংসতা। এর আগে দুই সপ্তাহে সিরিয়ার আলেপ্পা প্রদেশে বিমান হামলা ও গোলাগুলিতে ৩০০ মানুষ নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বুধবার মধ্যরাত থেকে আলেপ্পোতে যুদ্ধবিরতি শুরু হয়েছে। তবে প্রদেশটির অনেক স্থানে যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর পাওয়া গেছে।
সিরিয়ায় গত পাঁচ বছর ধরে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের যুদ্ধ চলছে। এ গৃহযুদ্ধে ৪ লাখ মানুষ নিহত হয়েছে। লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। আর এ যুদ্ধের ফলে ইউরোপে শরণার্থী সংকট ভয়াবহ আকার ধারণ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com