শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জ-লাখাই-চুনারুঘাটে বজ্রপাতে যুবলীগ নেতাসহ নিহত ৩ ॥ ছাত্রীসহ আহত ৪

  • আপডেট টাইম রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬
  • ৫৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলার পৃথক স্থানে বজ্রপাতে ৩জনের প্রাণহানী ঘটেছে। নিহতরা হলেন-হবিগঞ্জ শহরতলীর কাকিয়ারআব্দা গ্রামের কৃষক আবিদ আলী (২২), লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের যুবলীগ নেতা রমজান আলী (৩৮) ও একই উপজেলার ভাদিকারা গ্রামের শফিকুল আলম (৩০)।
নিহত আবিদ আলীর পরিবার সূত্রে জানা গেছে, গুঙ্গিয়াজুরি হাওর থেকে ধান কেটে দুপুর দেড়টার দিকে বাড়ি ফিরছিলেন। এ সময়  প্রচন্ড বৃষ্টিপাতের সময় বজ্রপাতে আবিদ আলী আহত হন। তাকে সাথে সাথে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে যুবলীগ নেতা রমজান আলী এবং শফিকুল আলম তাদের বাড়ির পাশের হাওর থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
লাখাই থানার অফিসার ইনচাজ (ওসি) মোজাম্মেল হক এবং হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন বজ্রপাতে ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অপর দিকে আমাদের চুনারুঘাট প্রতিনিধি জানান, চুনারুঘাটের পারকুল এলাকায় গতকাল শনিবার দুপুরে বজ্রপাতে এক স্কুল ছাত্রীসহ একই পরিবারের ৪জন আহত হয়েছে। তাদেরকে প্রথমে চুনারুঘাট ও পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। আহতরা হচ্ছে রানীগাও গ্রামের তৌফিক মিয়া (৪০) তার স্ত্রী মিনারা আক্তার (৩৪) ও মেয়ে সায়মা (৫) এবং পারকুল বস্তি গ্রামের তফসিনা খাতুন। তিনি ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com