বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

তনু হত্যার বিচারের দাবিতে নবীগঞ্জে মানববন্ধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬
  • ৭৮৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ কুমিলা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় ও কলেজের মেধাবী শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে দিনারপুর কলেজের শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকাল ১১টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি করে তারা। এ সময় বিক্ষোভ প্রদর্শনও করে শিক্ষার্থীরা। মানবন্ধনে স্থানীয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা ও অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা মহাসড়কে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল করে। এতে ঢাকা-সিলেট মহাসড়কে কিছু সময়ের জন্য সবধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে তনু হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবী করেন তারা। এসময় উপস্থিত ছিলেন, দিনারপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়, শাহেদুজ্জামান ফরহাদ, মোশারফ আলী মিঠু, তাহমিদ আহমদ, আলী আহমদ, সৈয়দ আবু তাহের, প্রনয় কান্দি দত্ত, হাবিবুর রহমান, ডলি বেগম, জয় দ্বীপ দত্ত, তাছলিমা বেগম, নিলুফা ইয়াসমিন রিমা, ওয়াশিম উদ্দিন, আব্দুল হামিদ সহ কয়েক শত শিক্ষার্থী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com