বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে নতুন দেশ গড়ার প্রত্যয়-সৈয়দ ফয়সল এমপি নজরুল বর্ষ উপলক্ষে নবীগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন জিয়াউল আহসান সদস্য সচিব হুমায়ূন কবির গ্রাহক সেবাকে অগ্রাধিকার দিয়ে সম্মিলিত ইসলামি ব্যাংকের যাত্রা শুরু নবীগঞ্জে সাবেক মহিলা কমিশনার ও তার ছেলের বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ নিষিদ্ধ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে যুবলীগ নেতা শাহ্ এমরান গ্রেফতার চুনারুঘাটে প্রবাসীর ড্রাগন বাগানের ফুল ও ফল পচে মরে যাচ্ছে মহাসড়কের নসরতপুরে ট্রাক চাপায় আহত নারীকে উদ্ধার করলো দমকল বাহিনী

মাধবপুরে ইউনিয়ন নির্বাচনে বিএনপির মনোনয়ন পত্রের ফরম বিক্রি শুরু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬
  • ৫০৪ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন পত্র ফরম বিক্রি শুরু হয়েছে। বুধবার সকাল ১১টায় আনুষ্ঠানিক ভাবে এ ফরম বিক্রি শুরু করেন উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী মাষ্টার। এসময় পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, যুবদলের সাধারণ সম্পাদক কবির চৌধুরীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার চৌমুহনী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বর্তমান চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, নোয়াপাড়া ইউনিয়নে বিএনপি নেতা আদম খাঁ ও বহরা ইউনিয়নে বিএনপি নেতা আবু মোঃ শাহিন আলম। দলীয় সূত্র জানা যায়- বৃহস্পতি ও শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে ৫ হাজার টাকা দিয়ে ফরম সংগ্রহ করতে পারবে।
উল্লেখ্য, ২৮ মে মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়নের নির্বাচন অনুষ্টিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com