বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে নতুন দেশ গড়ার প্রত্যয়-সৈয়দ ফয়সল এমপি নজরুল বর্ষ উপলক্ষে নবীগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন জিয়াউল আহসান সদস্য সচিব হুমায়ূন কবির গ্রাহক সেবাকে অগ্রাধিকার দিয়ে সম্মিলিত ইসলামি ব্যাংকের যাত্রা শুরু নবীগঞ্জে সাবেক মহিলা কমিশনার ও তার ছেলের বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ নিষিদ্ধ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে যুবলীগ নেতা শাহ্ এমরান গ্রেফতার চুনারুঘাটে প্রবাসীর ড্রাগন বাগানের ফুল ও ফল পচে মরে যাচ্ছে মহাসড়কের নসরতপুরে ট্রাক চাপায় আহত নারীকে উদ্ধার করলো দমকল বাহিনী

চুনারুঘাট উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় শান্তিপূর্ণভাবে স্টুডেন্ট কাউন্সিল সম্পন্ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬
  • ৪৬৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় শান্তিপূর্ণভাবে স্টুডেন্ট কাউন্সিল সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। নির্বাচনে ৮টি পদে ভোট গ্রহণ করা হয়। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্য থেকে এ ৮ জন প্রার্থী লিডার নির্বাচনে অংশ নেয়।
গতকাল সোমবার সকাল ১১টায় পৌর এলাকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বৃষ্টির মধ্যে ক্ষুদে ভোটাররা লাইনে দাড়িয়ে সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন। এ বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার জানান, ৩টি বুথে বিদ্যালয়ের ৫’শ ৯২ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করে নেতা নির্বাচন করবেন। এর পূর্বে সকাল ১০টায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে সরজমিনে দেখা যায়, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া সবগুলো বিদ্যালয়েই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল হক জানান, উপজেলার ১৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৩টি মাদ্রাসায় একযোগে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারই প্রথম উপজেলার সকল মাধ্যমিক প্রতিষ্ঠানে এ নির্বাচন অনুষ্ঠিত হল। নি৩র্বাচিতরা মূলত ছোটবেলা থেকেই গণতন্ত্র চর্চা এবং নেতৃত্বের মানসিকতা তৈরীর জন্যই সরকার এ পদ্ধতি চালু করেছে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com