বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

পাট পাতা থেকে জীবন রক্ষাকারী ঔষধ

  • আপডেট টাইম রবিবার, ২০ মার্চ, ২০১৬
  • ৫৬২ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ পাট শাকের ব্যবহার এদেশে বহু পুরোনো। এই পাটেরই রয়েছে আবার ঔষধি গুণ। পাটের বিটা ক্যারটিন, থিয়ামাইন বা এ, বি, সি’র মতো ভিটামিন প্রতিরোধ করে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি। তাই পাট থেকে জীবন বাঁচানোর ঔষধ তৈরি করার পরিকল্পনা করছেন সরকার।
মিশরের সম্রাজ্ঞী ক্লিউপেট্রা যার সৌন্দর্য্য মাত করেছিল পুরো বিশ্বকে। গবেষকরা বলছে তাঁর এই রূপের রহস্য ছিল পাট। ত্বক সুন্দর রাখতে নিয়মিতই পাট শাক খেতেন এই সম্রাজ্ঞী। প্রাচীন মিশরেরমতো বাংলায়ও পাট শাকের কদর বহু পুরোনো। গবেষণায় দেখা গেছে প্রতি একশ গ্রাম পাট পাতায় ক্যালরি পাওয়া যায় অন্তত পঞ্চাশ গ্রাম। রয়েছে শর্করা, বিটা ক্যারটিনসহ অন্যান্য পুষ্টিগুণ। মানবদেহের অনেক দরকারি মিনারেলও রয়েছে এই পাট শাকে। পাট গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম মাহবুবুল ইসলাম বলেন, ‘পাট শাকের যে মেডিসিন্যাল ভ্যালু রয়েছে তা নির্ধারণ করে যদি ফার্মাসিটিক্যাল লেবেলে চিন্তা করা যায় তাহলে এটাকে অবশ্যই ট্যাবলেট অথবা ক্যাপসুল বানানো যেতে পারে। পাটে রয়েছে এন্টি অক্সিডেন্ট। আর এই এন্টি অক্সিডেন্টের জন্য যারা পাট শাক খান তারা ক্যান্সার থেকে দুরে থাকেন।’ অর্থনীতিতে নতুন গতি দেয়া পাটের পাতা থেকে জীবন বাঁচানোর ঔষধ বানানো সম্ভব বলে মনে করেন অ্যাডভান্স অ্যাগ্রোটেক’র সহ-সভাপতি এইচ এম ঈসমাইল খান। তিনি বলেন, ‘পাট পাতা দিয়ে আমরা এখন শুধু চা তৈরি করছি কিন্তু আমাদের ভবিষ্যৎ গবেষণায় রয়েছে আমরা এটা থেকে ট্যাবলেট তৈরি করব, সাবান তৈরি করব ববং এই পাট পাতা থেকে উন্নতমানের কসমেটিকস তৈরি করব।’
পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, পাটের এই সম্ভাবনাকে সামনে রেখেই পাট নিয়ে উচ্চ পর্যায়ের গবেষণা করছে সরকার। গত তিন বছর গবেষণা করে পাট পাতার চা তৈরি হয়েছে এবং গবেষকরা এর নাম দিয়েছে ‘মিরাকেল টি’ এবং জাপান থেকে এই চায়ের ব্যাপক সাড়া পাওয়া গেছে। পাটের শিকড় ঔষধের জন্য উন্নতমানের ‘র’ ম্যাটেরিয়ালস। পাট নিয়ে আমাদের গবেষণা চলছে পাট দিয়ে কি কি ঔষধ তৈরি হবে পাট গবেষণা কেন্দ্রে সেটা দেখছে। গবেষকরা বলছেন, সোনালি আঁেশর পাট অর্থনৈতিক ভিত্তির মতোই মজবুত করবে মানব দেহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com