শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

নবীগঞ্জে পুলিশের অভিযানে ২ মাদক সম্রাটসহ গ্রেফতার ৩

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬
  • ৪৮৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খাঁনের নেতৃত্বে গত বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নবীগঞ্জের কুখ্যাত মাদক সম্রাট দু’সহোদর সাফি মিয়া (২৫) ও হামদু মিয়া (২৮)কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃত মাদক ব্যবসায়ীদ্বয় পৌর এলাকার পুর্ব তিমিরপুর গ্রামের মকছুদ মিয়ার ছেলে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে। এছাড়া একই রাতে কুর্শি ইউপির সুলতানপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে আব্দুল মন্নানকে সন্দেহভাজন চোর হিসেবে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার পুর্ব তিমিরপুর গ্রামের মকছুদ মিয়ার দু’ছেলে সাফি মিয়া ও হামদু মিয়া দীর্ঘদিন ধরে বিদেশী মদসহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত। এ সব মাদক বিক্রি করে রাতারাতি প্রচুর অর্থ বিত্তের মালিক হয়েছেন। গাড়ী-বাড়ি করে বিলাস বহুল জীবন যাপন করে আসছে। বিগত ২৯ ফেব্র“য়ারী রাতে শহরের নতুন বাজার এলাকা থেকে সুগন্ধা কনফেকশনারীর দোকান থেকে বিপুল পরিমাণ বিদেশী মদসহ দোকান মালিক ছালিক মিয়াকে পুলিশ গ্রেফতার করে। এ খবরে অনেক মাদক ব্যবসায়ী গা ঢাকা দেয়। আলোচনার ঝড় উঠে নবীগঞ্জে। প্রসংশিত হয় পুলিশের অভিযান। ওই সময় ধৃত ছালিক মিয়ার তথ্যমতে পুলিশ মাদক নিয়ন্ত্রণে বিশেষ অভিযানে নামে। থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খাঁনের নেতৃত্বে গত বুধবার রাত ১১ টার দিকে একদল পুলিশ পুর্ব তিমিরপুর গ্রাম থেকে মাদক সম্রাট সাফি মিয়া ও তার ভাই হামদু মিয়াকে গ্রেফতার করে। তাদেরকে গতকাল বৃহস্পতিবার সকালে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খাঁন পুলিশের এ বিশেষ অভিযানে সকলের সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com