বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে নতুন দেশ গড়ার প্রত্যয়-সৈয়দ ফয়সল এমপি নজরুল বর্ষ উপলক্ষে নবীগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন জিয়াউল আহসান সদস্য সচিব হুমায়ূন কবির গ্রাহক সেবাকে অগ্রাধিকার দিয়ে সম্মিলিত ইসলামি ব্যাংকের যাত্রা শুরু নবীগঞ্জে সাবেক মহিলা কমিশনার ও তার ছেলের বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ নিষিদ্ধ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে যুবলীগ নেতা শাহ্ এমরান গ্রেফতার চুনারুঘাটে প্রবাসীর ড্রাগন বাগানের ফুল ও ফল পচে মরে যাচ্ছে মহাসড়কের নসরতপুরে ট্রাক চাপায় আহত নারীকে উদ্ধার করলো দমকল বাহিনী

নবীগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬
  • ৪৫৪ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। “শিশু গড়বে নতুন দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে এ  উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও শিক্ষক আলী আমজদ মিলনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূর উদ্দিন (বীর প্রতিক), উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা জাসদের সভাপতি আব্দুর রউফ, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, জেলা তথ্য অফিসার গিয়াস উদ্দিন। এতে বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাদেক হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, শাহাদৎ হোসেন, রাজিব চন্দ্র দাশ, শাহানুর আক্তার পান্না, সাংবাদিক মতিউর রহমান মুন্না, ছাত্রী সাহেলা রহমান তিশা, মৌমিথা তাবাস্সুম ইসরাত প্রমুখ। এতে সরকারী কর্মকর্তা কর্মচারী ছাড়াও বিভিন্ন স্কুলের শত শত শিশু শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানের শেষে মেধাবী প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com