শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে ভুয়া ডাক্তারের বিরুদ্ধে অভিযান ॥ অনেক ডাক্তারের গা ঢাকা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০১৪
  • ৫৭৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলার বিভিন্ন বাজারে ভুয়া এমবিবিএস ডাক্তারদের বিরুদ্ধে অভিযান শুরু হওয়ার কারনে অনেক ভুয়া ডাক্তাররা গা-ঢাকা দিয়েছেন। গত সোমবার নবীগঞ্জ ইনাতগঞ্জ বাজারে অভিযান চালিয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি ও ম্যাজিষ্ট্রেট মাহমুদুল হক ওই বাজারের ফাতেমা ফার্মেসীতে কর্মরত ভুয়া এমবিবিএস ডাক্তার মিজানুর রহমান আবদুল্লাহকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ফলে খবর পেয়ে অন্যান্য ভুয়া ডাক্তাররা সটকে পড়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি। দীর্ঘদিন যাবত এসব ভুয়া ডাক্তারা উপজেলার বিভিন্ন বাজারে নিজস্ব চেম্বার খোলে কম ভিজিটে রোগীর চিকিৎসা করায় সহজ সরল রোগীরা তাদের কাছে গিয়ে ভীড় জমান। বৈধ এমবিবিএস সনদপত্র ছাড়া এসব ডাক্তারা নির্বিগ্নে তাদের এ অপ-চিকিৎসা চালিয়ে যাওয়ায় জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। সচেতন মহলের প্রশ্ন কিসের বলে বা কোন খুটির জোরে এসব ডাক্তারা তাদের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
জানা যায়, নবীগঞ্জ বাজারের গার্লস স্কুল সড়কের জননী ফার্মেসীতে এবং শেরপুর সড়কের মেডিসিন কর্নারে ভুয়া এমবিবিএস সাইনবোর্ড ধারী ডাঃ এস এম সেলিম প্রতিনিয়ত চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। এছাড়া হবিগঞ্জ সড়কের দেবনাথ মেডিসিন সার্ভিসেস এ ডাঃ কাজল নাথ দীর্ঘদিন যাবত সাইনবোর্ড সাটিয়ে জন্ডিস, মেডিসিন, মা ও শিশু রোগ বিশেষজ্ঞ ও আলট্রাসনোলজিস্ট কনসালটেন্ট হিসাবে চিকিৎসা করে আসছেন এবং নিয়মিত আলট্রাসনোগ্রাম করছেন। যদি গত কয়েক মাস পূর্বে হবিগঞ্জের স্থানীয় পত্রিকায় ভুয়া এমবিবিএস ডাক্তারদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হওয়ার পর ডাঃ সেলিম, কাজল নাথসহ সবাই আত্মগোপনে ছিলেন। তবে বর্তমানে ডাঃ কাজল নাথ সাইনবোর্ড থেকে এমবিবিএস ও বিশেষজ্ঞ নাম কেটে সাদা কাগজে কনসালটেন্ট সীল দিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর মঙ্গলবার নবীগঞ্জ উপজেলা আইন শৃংখলা  উন্নয়ন সভায় নবীগঞ্জ উপজেলার সকল ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের ব্যাপারে আলোচনা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com